Thursday, March 8, 2018

⛳🎯#জুমুআর_দিনের_মুস্তাহাব_আমলসমূহ:⛳🎯(share করুন)

১. #জুমুআর_দিনে_ফজরের_সালাতে_বিশেষ_কিরাআত_পাঠ_করা:
✍🏻🍃🌿🍀🌸🌷🍃🌸🍀

জুমু‘আর দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে প্রথম রাকাতে সূরা আস-সাজদাহ ও দ্বিতীয় রাকাতে সূরা আদ-দাহার (ইনসান) পড়তেন।”[সহীহ বুখারী ও মুসলিম]

২. #বেশি_বেশী_দরূদ_শরীফ_পাঠ_করা:✍🏻🍃🌿🍀🌸🌷🍃🌸🍀


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘নিঃসন্দেহে জুমু‘আর দিন তোমাদের সর্বোত্তম দিনসমূহের মধ্যে অন্যতম। সেই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং তার জান কবজ করা হয়েছে, শিঙ্গায় ফুৎকার হবে এবং (আসমান ও যমীনবাসী) ধ্বংস অথবা বেহুশ হবে। সুতরাং সে দিনে বেশি বেশি করে আমার ওপর সালাত পাঠ কর; কেননা তোমাদের সালাত আমার নিকট পেশ করা হয়।” তারা (সাহাবায়ে কেরাম) জিজ্ঞাসা করলেন: হে  আল্লাহর রাসূল! আমাদের সালাম আপনার নিকটে কিভাবে পেশ করা হবে অথচ তখন আপনি (অর্থাৎ তাঁর হাড্ডি) পুরাতন হয়ে যাবেন? তিনি বললেন, আল্লাহ নবীগণের শরীর মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছেন।”[সুনান নাসাঈ]

৩. #সূরা_কাহাফ_পাঠ_করা:✍🏻🍃🌿🍀🌸🌷🍃🌸🍀

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যে ব্যক্তি জুমু‘আর দিন সূরা কাহাফ পাঠ করবে অপর জুমু‘আ পর্যন্ত একটি নূর তাকে আলোকিত করবে।”[হাকেম, শাইখ আলবানী ইরওয়াতে হাদীসটিকে সহীহ বলেছেন।]

৪. #গোসল_করা:✍🏻🍃🌿🍀🌸🌷🍃🌸🍀

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন. ‘‘তোমাদের কেউ জুমু‘আর সালাতে আসতে চাইলে সে যেন অবশ্যই গোসল করে আসে।”[সহীহ বুখারী ও মুসলিম]
এ হাদীসে উল্লেখিত আদেশ থেকে গোসল ফরয সাব্যস্ত হবে না; বরং তার অর্থ হলো গোসল উত্তম; কেননা অপর একটি হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘কেউ যদি ওযূ করে জুমু‘আর সালাতে আসে তা যথেষ্ট হবে। তবে গোসল করা উত্তম।”[সুনান তিরমিযী]

৫. #মেসওয়াক_করা_ও_সুগন্ধি_ব্যবহার_করা:
✍🏻🍃🌿🍀🌸🌷🍃🌸🍀

 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘জুমু‘আর দিন প্রত্যেক বালেগ (বয়সপ্রাপ্ত) ব্যক্তি গোসল ও মেসওয়াক করবে এবং সামর্থ্য অনুসারে সুগন্ধি লাগাবে।”[সহীহ মুসলিম]

৬. #সামর্থ্য_অনুসারে_সবচেয়ে_সুন্দর_পোষাক_পরিধান_করা✍🏻🍃🌿🍀🌸🌷🍃🌸🍀

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যে ব্যক্তি জুমু‘আর দিন গোসল ও সুগন্ধি থাকলে তা ব্যবহার করে এবং সবচেয়ে সুন্দর পোশাক পরিধান করে, অতঃপর শান্তভাবে মসজিদে আসে, মনে চাইলে সালাত পড়ে, কাউকে কষ্ট না দেয়, ইমাম আসার পর থেকে নিয়ে সালাত আদায় পর্যন্ত চুপ থাকে তার জন্য এটা উভয় জুমু‘আর মাঝের কাফ্ফারা হবে।”[আহমাদ]
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ‘‘তোমাদের কারো যদি সামর্থ্য থাকে তাহলে সে কাজের দুটি পোশাক ব্যতীত জুমু‘আর জন্য দুটো আলাদা পোশাক রাখতে পারে, তাতে কোনো অসুবিধা নেই।[সুনান আবু দাঊদ]

৭. #সকাল_সকাল_সালাতের_জন্য_যাওয়া:
✍🏻🍃🌿🍀🌸🌷🍃🌸🍀

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যে ব্যক্তি জুমু‘আর দিনে (সহবাসের পর) ফরয গোসল করে অতঃপর (জুমু‘আর উদ্দেশ্যে) গমন করে সে যেন একটি উট ছদকা করল। যে ব্যক্তি দ্বিতীয় ভাগে গমন করে সে যেন একটি গরু ছদকা করল। যে ব্যক্তি তৃতীয় ভাগে গমন করে সে যেন একটি মেষ ছদকা করল। যে ব্যক্তি চতুর্থ ভাগে গমন করে সে যেন একটি মুরগী ছদকা করল। যে ব্যক্তি পঞ্চম ভাগে গমন করে সে যেন একটি ডিম ছদকা করল। যখন ইমাম (খুতবার উদ্দেশ্যে) বের হয়ে আসে তখন ফেরেশতাগণ হাজির হয়ে যিকির (খুৎবা) শ্রবণ করতে থাকে।[সহীহ বুখারী ও মুসলিম]

৮. #ইমাম_সাহেব_খুৎবার_জন্য_বের_হওয়ার_আগ_পর্যন্ত (নফল) #সালাত_ও_যিকিরে_লিপ্ত_থাকা:
✍🏻🍃🌿🍀🌸🌷🍃🌸🍀

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যে ব্যক্তি গোসল করে জুমু‘আর সালাতে আসবে অতঃপর ইমাম খুৎবা শেষ করা পর্যন্ত তাওফীক অনুসারে সালাত পড়বে ও চুপ থাকবে তারপর ইমামের সঙ্গে জুমু‘আর সালাত আদায় করবে তাকে (তার গুনাহ) সামনের জুমু‘আ এবং তার পরের তিন দিন পর্যন্ত ক্ষমা করে দেওয়া হবে।”[সহীহ মুসলিম]

৯. #দ্বিপ্রহরের_সঙ্গে_সঙ্গে_যতদূর_সম্ভব_তাড়াতাড়ি_জুমু‘আর_সালাত_কায়েম_করা:
✍🏻🍃🌿🍀🌸🌷🍃🌸🍀

আনাস রাদিয়াল্লাহু ‘আনহু বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ঢলার পর জুমু‘আর সালাত আদায় করতেন। তিনি আরো বলেন: আমরা জুমু‘আর সালাত আগেভাগে পড়ে নিতাম এবং জুমু‘আর পর (দুপুরের খানা খেয়ে) আরাম করতাম।[সহীহ বুখারী]
সালামা ইবন আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন: আমরা রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে সূর্য ঢলার পর জুমু‘আর সালাত আদায় করতাম এবং সালাতের পর (সূর্যের অত্যাধিক তাপের কারণে) ছায়ায় ফিরে আসতাম।[সহীহ মুসলিম]

১০. #জুমু‘আর_সালাতের_দুই_রাক‘আতে_সূরা আল-আ‘লা ও সূরা আল-গাশিয়া পাঠ করা অথবা সূরা আল-জুমু‘আ ও সূরা আল-ম

1 comment:

  1. https://nsouboyjuyel.blogspot.com/2018/12/fbg-foundation-bangla-1st-year.html

    ReplyDelete