সব মেয়েদের পড়া উচিত :
.
১.সবার আগে নিজের ক্যারিয়ার গড়বেন। এই জিনিষে কোনো কম্প্রোমাইজ করবেন না।
মইরা গেলে ও না।
.
২.আত্নসম্মান,আত্নমর্যাদা কখনো বিসর্জন
দিবেন না। তাতে মরে যেতে হলে যাবেন।
.
৩.চোখ বন্ধ করে পুরুষ কে বিশ্বাস করবেন না।
(গনহারে trust এর কথা বলছি, trustworthy man অবশ্যই আছে) পুরা ফেরেস্তামার্কা স্যার,আব্বুর বন্ধু,মামার বন্ধু, ভাইয়ার বন্ধু,
একদম ফ্যামেলি পারসন। এইরকম কারো সাথে কখনো কোথাও একা থাকবেন না।
be careful who you trust,
the devil was once an angel.
.
৪.বান্ধবীর বাসায় যেতে হলে আম্মু,আব্বু, ভাইয়া, আপুকে জানিয়ে যান। সেই সাথে আপনার & বান্ধবীর বাসার ফোন নাম্বার দিয়ে যান। যত দ্রুত সম্ভব নিরাপদে বাসায় ফেরার চেস্টা করবেন। রাতে যথাসম্ভব সেখানে না থাকার চেস্টা করবেন। আর থাকলেও বাসার পরিবেশ ভালো করে বুঝে নিবেন।
.
৫.নিজের gut feelings - কে সব সময় প্রাধান্য
দিবেন। দেখে কিছুই মনে হয়না,খুব ভালো মানুষ। কিন্তু মন কেন জানি ব্যক্তিটাকে পছন্দ করে না। এমন হলে সেই ব্যক্তি থেকে ১০০ হাত দূরে থাকুন। trusting your 'gut feeling 'is often the best strategy to save yourself.
.
৬.নিজের আবেগ সবসময় নিয়ন্ত্রনে রাখবেন।
কারণ অনেক সময় মেয়েরা আবেগের কারণে
ও ভিক্টিম হয়।
.
৭.ফ্যামেলিকে সব সময় পাশে রাখবেন। বিশেষ করে আব্বুকে বন্ধু বানান। তার সাথে সব যেন শেয়ার করা যায় এমনভাবে সম্পর্ক করুন। আব্বু-আম্মুর অজান্তে গোপনে কিছুই করবেন
না। ভিক্টিম হলে আপনি হবেন। তখন আব্বু -আম্মু স্রেফ বলবেন, মেয়েটা আমাদেরকে জানালো না কেন?
.
৮.কাউকে বিশ্বাস করার আগে ১০০ বার ভাববেন। you read it right. ১০০ বার।
.
৯.নিজেকে ভালবাসুন। বিশ্বাস করুন এটা খুব দরকার। আপনি কালো,শর্ট, মুখে ব্রণ, বিলিভ মি- এগুলো কিচ্ছু না। সৃষ্ঠিকর্তা আপনাকে যেভাবে গড়েছেন আপনি সেভাবেই সুন্দর। আপনার মেধা,ব্যক্তিত্ব দেখে যেন একটা ছেলে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে যেন ঐ ভাবে গড়ে তুলেন।
.
১০.সব সময় সত্যকে পাশে রাখবেন। মিথ্যা অনেক সহজ,মিথ্যা অনেক আনন্দ দেয়। কিন্ত তা সব সময় ক্ষনিকের জন্য। আর সত্য সব সময়ের জন্য। তা যত কস্টকর ই হোক না কেন।
.
১১.জীবন অস্বাভাবিক সুন্দর। unexpected crisis, unexpected incident এগুলো লাইফের পার্ট। ও আচ্ছা, এমন হইলো। ঠিক আছে। এর পর কি?
--- লাইফের প্রতি এমন attitude রাখলে লাইফ আর সুবিধা করতে পারে না। পেইন দেয়ার আগে ভাবে ওরে আর পেইন দিয়া লাভ নাই।
.
১২.মাটি এখন পায়ের নিচে। একদিন এই মাটি আমার আপনার সাড়ে তিন হাত উপরে থাকবে। আমাদের জন্য একসময় অন্যরা প্রার্থনা করবে। কিন্তু তার আগে নিজের জন্য প্রার্থনা নিজেই যেন করে নিতে পারি।
.
১৩.গাড়ির ড্রাইভার, এপার্টমেন্ট এএ দাড়োয়ান
এদের সাথে ভুলেও খারাপ ব্যাবহার করবেন না। এই দুই দলের লোক বিপদে দারুন সাহায্য করে। (বুদ্ধিমানরা ঠিক ই বুঝবে এখানে কি বলিনাই)।
.
১৪.অতীত নিয়ে একদম ভাববেন না। তবে অতীত থেকে শিক্ষা নিবেন। সুন্দর একটা স্মৃতি কি দ্বিতীয় বার সমান আনন্দ দিবে আমাদেরকে? no,never. দ্বিতীয় বারের আনন্দ প্রথম বারের চেয়ে কম অনুভূত হবে। তাহলে অতীত নিয়ে কিসের এতো ভাবনা? বার বার কিসের এতো কান্না? অতীতের ভাবনা বাদ দিন। বর্তমানকে নিয়ে এইভাবে ভাবুন--ইউ উইল বি হ্যাপিয়ার। সুরক্ষিত থাকুক পৃথিবীর প্রতিটি নারী। ভাল থাকি আপনি আমি, ভাল থাকুক আমাদের প্রতিটি পরিবার ।।
( ভালো লাগলে শেয়ার করুন )
No comments:
Post a Comment